বাংলাদেশ ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

কাকরাইল এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৯:২৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / 192

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকার কাকরাইল ও আশপাশের এলাকায় যে কোনো সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (১ নভেম্বর) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে জনশৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারা অনুযায়ী শনিবার পাইওনিয়ার রোডের ৬৬ নং ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইল এবং আশপাশের এলাকায় যে কোনো ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কাকরাইল এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি
ছবি: সংগৃহীত

উল্লেখ্য, একই দিনে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ডিএমপি এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

কাকরাইল এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি

আপডেট সময় : ০৯:২৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪