বাংলাদেশ ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ভাড়া নিয়ে কড়া হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / 13

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি অনুমোদন ছাড়া কোনোভাবেই বাসের ভাড়া বাড়ানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি। আজ বুধবার (২২ এপ্রিল) সংগঠনের মহাসচিব মো. সাইফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে সকল পরিবহণ মালিকদের প্রতি এই কঠোর নির্দেশনা জারি করা হয়।

​বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, প্রশাসনের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত যাত্রীদের কাছ থেকে বর্তমান রেটের চেয়ে অতিরিক্ত এক পয়সাও আদায় করা যাবে না। দেশের প্রতিটি রুটে চলাচলকারী বাস মালিক ও শ্রমিকদের এই শৃঙ্খলা মেনে চলতে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

​তবে পরিবহণ খাতের বর্তমান সংকটের চিত্রও তুলে ধরেছে সমিতি। তারা জানিয়েছে, প্রতি লিটার ডিজেলে ১৫ টাকা দাম বৃদ্ধি পাওয়ায় বাস পরিচালনা করা এখন কঠিন হয়ে পড়েছে। এর পাশাপাশি ডলারের মূল্যবৃদ্ধির কারণে গাড়ির যন্ত্রাংশ কেনা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ খরচ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

​এই প্রতিকূল পরিস্থিতিতে লোকসান এড়াতে এবং পরিবহণ খাতকে সচল রাখতে সরকারের কাছে দ্রুত ও বাস্তবসম্মত ভাড়া সমন্বয়ের জোর দাবি জানিয়েছে মালিক সমিতি।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ভাড়া নিয়ে কড়া হুঁশিয়ারি

আপডেট সময় : ০৮:৩৭:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬