বাংলাদেশ ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ট্রাম্পকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
  • / 270

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৭০ ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার অতিক্রম করে ২৭৯টি ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল ভোট।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বিশ্বনেতাদের পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বুধবার (৬ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।

অভিনন্দন বার্তায় ড. ইউনূস বলেন, “মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আপনার বিজয়ের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় এটি প্রমাণ করে যে, মার্কিন জনগণ আপনার নেতৃত্ব ও দৃষ্টিভঙ্গির প্রতি আস্থা রেখেছে। আমি নিশ্চিত আপনার নেতৃত্বে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।”

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

ট্রাম্পকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় : ০২:০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪