বাংলাদেশ ০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

বাংলা একাডেমির সিদ্ধান্তে প্রকাশক-অংশীজনদের পরামর্শে পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে

জাতীয় নির্বাচনকে ঘিরে স্থগিত একুশে বইমেলা ২০২৬

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 184

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম প্রধান আয়োজন অমর একুশে গ্রন্থমেলা বা একুশে বইমেলা ২০২৬ চলতি বছরের ডিসেম্বরে করার পরিকল্পনা ছিল। তবে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সেই আয়োজন স্থগিত করা হয়েছে।

রোববার বাংলা একাডেমির মহাপরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন পরবর্তী সময়ে বইমেলা আয়োজনের ব্যবস্থা নিতে হবে। ফলে আগের নির্ধারিত সময়সূচি আর কার্যকর থাকছে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর নির্ধারিত তারিখ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে প্রকাশক ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন সময়সূচি প্রকাশ করা হবে।

এদিকে প্রকাশক ও পাঠকমহলে বইমেলা স্থগিতের এই সিদ্ধান্তে কিছুটা হতাশা দেখা দিলেও, সবার প্রত্যাশা নির্বাচন-পরবর্তী সময়ে আরও সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে মেলা আয়োজন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

বাংলা একাডেমির সিদ্ধান্তে প্রকাশক-অংশীজনদের পরামর্শে পরবর্তী সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে

জাতীয় নির্বাচনকে ঘিরে স্থগিত একুশে বইমেলা ২০২৬

আপডেট সময় : ১০:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫