বাংলাদেশ ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

সিংগাইর পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবুর ছেলে

এক কোটি টাকাসহ গ্রেফতার

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:২৬:১০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
  • / 397
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংগাইরে যৌথ বাহিনীর অভিযানে সোলায়মান নামের এক যুবককে এক কোটি টাকাসহ গ্রেফতার করা হয়েছে। সোলায়মান, সিংগাইর পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবুর ছেলে, সোমবার রাতে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আজিমপুর আজিজ ফিলিং স্টেশনের সামনে থেকে গ্রেফতার হন।

যৌথ বাহিনীর চেক পোস্ট চলাকালীন, তার প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে এক কোটি টাকাভর্তি একটি ব্যাগ উদ্ধার করা হয়। তল্লাশির সময় সোলায়মান দাবি করেন, টাকা তার ভাটার ইট বিক্রির এবং দাদনের লেনদেনের, তবে তিনি তাৎক্ষণিক কোনো প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন।

গ্রেফতারের পর সোলায়মানকে থানায় হস্তান্তর করা হয় এবং পরের দিন আদালতে পাঠানো হয়। পুলিশ টাকা জব্দ করেছে এবং ঘটনার তদন্ত চলছে। সিংগাইর থানার এসআই আলী আজম জানান, প্রয়োজনীয় কাগজপত্র আদালতে উপস্থাপন করতে পারলে সোলায়মান তার টাকা ফেরত পেতে পারেন।

আরো খবর

সংশ্লিষ্ট বিষয়ে আরও তদন্ত চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

সিংগাইর পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান হাবুর ছেলে

এক কোটি টাকাসহ গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৬:১০ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪