বাংলাদেশ ১০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

আহত ৫, গুরুতর অবস্থায় সুইপার ইমান আলী

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের

মোঃ মামুন হোসেন আশুলিয়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / 103

ছবি: আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণের

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকার আশুলিয়ার ভাদাইল দক্ষিণপাড়া এলাকায় সেফটি ট্যাংক বিস্ফোরণে গোলাম রাব্বানী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটে শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে স্থানীয় মো. রহমতুল্লাহর টিনশেড বাড়িতে। নিহত গোলাম রাব্বানী ছিলেন ওই বাড়ির ম্যানেজার।

আহতদের মধ্যে রয়েছেন সুইপার ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), সোনিয়া আক্তার (৩৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও শিশু মো. রোহান (০৭)। গুরুতর আহত ইমান আলীসহ সবাইকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, রাতে বাড়ির সেফটি ট্যাংক পরিষ্কারের সময় জমে থাকা গ্যাসের বিস্ফোরণে ঘটনাটি ঘটে। বিস্ফোরণে ট্যাংকের ঢাকনা উড়ে গিয়ে বাড়ির চাল ও দেয়ালের অংশ ধসে পড়ে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী বলেন, “রাত ২টা ১৫ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করি। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা গ্যাস থেকেই বিস্ফোরণটি ঘটে।”

আশুলিয়া থানার এসআই নজরুল ইসলাম জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

আহত ৫, গুরুতর অবস্থায় সুইপার ইমান আলী

আশুলিয়ায় সেফটি ট্যাংক বিস্ফোরণে প্রাণ গেল ১ জনের

আপডেট সময় : ১১:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫