নাটোরে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫” উদ্বোধন
- আপডেট সময় : ০৯:৩৬:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 119
সরকারের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো নাটোরেও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন–২০২৫”। শনিবার (১২ অক্টোবর) সকালে সিভিল সার্জন অফিস, নাটোরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ মুক্তাদির আরেফীন জানান, জেলার ৬টি উপজেলা, ২টি পৌরসভা ও ৫৬টি ইউনিয়নে ৬ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এই ক্যাম্পেইন চলবে ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২৫ পর্যন্ত, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্কুল, মাদরাসা, কলেজ, ওয়ার্ডভিত্তিক টিকাদান কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকে টিকা প্রদান করবেন স্বাস্থ্যকর্মীরা।

বক্তারা বলেন, টাইফয়েড একটি সংক্রামক রোগ যা দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়, কিন্তু এটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। তাই অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে—সময়মতো শিশুদের টিকা প্রদানে সচেতন হতে।
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নাটোরে জাতীয় জনস্বাস্থ্য কর্মসূচির সফল সূচনা হলো, যা জেলার শিশু-কিশোরদের টাইফয়েড রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে সহায়ক হবে।



















