খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়ন ইস্যুতে বৈঠক করবেন আন্তর্জাতিক নেতাদের সঙ্গে
রোমে প্রধান উপদেষ্টা ড. ইউনূস, যোগ দেবেন ওয়ার্ল্ড ফুড ফোরামে
- আপডেট সময় : ১১:৪০:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
- / 131
বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরাম ২০২৫-এ যোগ দিতে ইতালির রোমে পৌঁছেছেন। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে তিনি রোমে অবতরণ করেন।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
ফোরামে বক্তব্য ও বৈঠক
সফরসূচি অনুযায়ী, ড. ইউনূস ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন।
তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য বিমোচন ও টেকসই উন্নয়নসহ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হবে।
বৈশ্বিক খাদ্য ফোরামের লক্ষ্য
ওয়ার্ল্ড ফুড ফোরাম হচ্ছে জাতিসংঘের এফএও আয়োজিত একটি বৈশ্বিক প্ল্যাটফর্ম, যেখানে নীতিনির্ধারক, গবেষক ও উদ্যোক্তারা একত্রিত হয়ে বিশ্বের খাদ্য ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে মতবিনিময় করেন
দেশে ফেরার নির্ধারিত তারিখ
এর আগে ড. ইউনূস শনিবার সকাল ১১টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রোমের উদ্দেশে রওনা দেন।
আগামী ১৫ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।


















