বাংলাদেশ ০৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২০% বাড়িভাড়ার দাবিতে চলছে অবস্থান কর্মসূচি।

শহীদ মিনারে শিক্ষকদের রাতযাপন: দাবি না মানলে অনির্দিষ্টকালের কর্মবিরতি

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • / 126

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এই দাবিতে তাঁরা রোববার রাতেও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী নিশ্চিত করেছেন, রাতে শহীদ মিনারে তাঁদের অবস্থান কর্মসূচি চলবে। তিনি জানান, রাতে একটি বৈঠক হবে। সেখানে নতুন কোনো সিদ্ধান্ত বা সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট ঘোষণা এলে তখন পরবর্তী পদক্ষেপ বিবেচনা করা হবে।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এদিন সকাল ৯টা থেকে শুরু হওয়া এই

কর্মসূচিতে হাজার হাজার শিক্ষক-কর্মচারী অংশ নেন। দাবি আদায় না হলে আগামীকাল সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

এদিকে, জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম। একই সাথে শিক্ষকদের সব দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কোন

অসভ্য সমাজে বসবাস করছি, যেখানে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তথা মানুষ গড়ার কারিগরদের প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে পেটানো হয় এবং গ্রেপ্তার করা হয়।”

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫০০ টাকা বাড়ানো হয়েছিল। ৫ অক্টোবর এই ঘোষণা প্রকাশ্যে আসার পর শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। এরপর ৬ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা অন্তত দুই হাজার বা তিন হাজার টাকা করার একটি প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের ২০% বাড়িভাড়ার দাবিতে চলছে অবস্থান কর্মসূচি।

শহীদ মিনারে শিক্ষকদের রাতযাপন: দাবি না মানলে অনির্দিষ্টকালের কর্মবিরতি

আপডেট সময় : ১১:৩৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫