বাংলাদেশ ১২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

চরভদ্রাসনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধি-
  • আপডেট সময় : ০৬:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 94

ছবি: চরভদ্রাসন র‍্যালি

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার সকাল ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপক মহড়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন। “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্য বিষয় নিয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, ভারপ্রাপ্ত ফায়ার স্টেশন মাস্টার মুর্তাজা, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাস্টার ও সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন।

বক্তারা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং মনুষ্যসৃষ্ট দুর্যোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

চরভদ্রাসনে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় : ০৬:৪৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫