গণতন্ত্র রক্ষায় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান ফখরুলের
- আপডেট সময় : ০২:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / 61
ছোটখাটো মতভেদ দূরে রেখে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সমুন্নত রাখতে সবাইকে আসন্ন নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
তিনি বলেন, “বাকশালের প্রতিষ্ঠাকাল থেকেই গণমাধ্যমের ওপর নানা দমননীতি চালানো হয়েছিল। তবে জিয়াউর রহমানের সময় গণমাধ্যম স্বাধীনতার স্বাদ পেয়েছিল।”
মির্জা ফখরুল আরও বলেন, “বিগত কর্তৃত্ববাদী সরকারের সময় থেকে নয়া দিগন্ত দৃঢ়ভাবে টিকে আছে। এই পত্রিকার কর্মীরা জাতির চেতনা ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন।”
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফখরুল আশা প্রকাশ করেন, নির্বাচনের ঘোষণার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রমও সম্পন্ন হবে, যা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে।


























