বাংলাদেশ ১০:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

আরপিওর ২০ ধারা সংশোধনে বিএনপির আপত্তি

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 101

ছবি: বিএনপি

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জোটবদ্ধভাবে নির্বাচন করার ক্ষেত্রে দলগুলোর নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা সংক্রান্ত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ নম্বর অনুচ্ছেদে আনা সংশোধনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপি। দলটি পূর্বের বিধান বহাল রাখার দাবি জানিয়েছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, “জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিলেও নিজস্ব প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা আমরা মেনে নিচ্ছি না। পূর্বের নিয়মই গণতান্ত্রিকভাবে অধিক গ্রহণযোগ্য।”

তিনি আরও বলেন, “এই সংশোধনী কোনো রাজনৈতিক দলের প্রস্তাবে হয়নি। আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ন করেছে।”

ইসমাইল জবিউল্লাহ জানান, এ বিষয়ে উপদেষ্টা পর্যায়ে আরও একটি চিঠি দেয়া হবে। তার ভাষায়, “জোটবদ্ধ নির্বাচনে অংশ নেয়া দলগুলোর প্রতীক বেছে নেয়ার স্বাধীনতা থাকা উচিত।”

সম্প্রতি নির্বাচন কমিশন আরপিওর ২০ নম্বর ধারা সংশোধনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এতে বলা হয়েছে, জোটবদ্ধ নির্বাচনে অংশ নিলেও প্রতিটি দলকে নিজস্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

আরপিওর ২০ ধারা সংশোধনে বিএনপির আপত্তি

আপডেট সময় : ০১:০৬:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫