বাংলাদেশ ০৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

জুলাই সনদে সংবিধান অমান্য নয়’— দলগুলোকে আহ্বান সালাহউদ্দিনের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 95

ছবি: সালাহউদ্দিন আহমেদ

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যেন সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ নেওয়া না হয়।

রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন বলেন, “জুলাই সনদ বাস্তবায়নে আমরা যেন কোনোভাবেই আইনের বাইরে না যাই, সংবিধান লঙ্ঘন না করি। এমন কিছু যেন না করি, যা ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়বে।”

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, “এখনো নুরুল হক নূরের ওপর হামলার ধারাবাহিকতা চলছে। সংসদ নির্বাচন ছাড়া কোনো সংস্কার বৈধতা পাবে না। সবার ঐক্যই পারে এই সংকট সমাধান করতে।”

তিনি আরও বলেন, “নির্বাচন বিলম্বিত হলে তা দেশের কোনো পক্ষের জন্যই মঙ্গল বয়ে আনবে না।”

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, “সবাই চায় যথাসময়ে নির্বাচন হোক। নির্বাচন বিলম্বিত হলে রাজনীতিবিদদের জন্য তা ভয়াবহ বিপদ ডেকে আনবে।”

জাতীয় পার্টিকে কড়া সমালোচনা করে তিনি বলেন, “জিএম কাদের কীভাবে বলতে পারেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সম্ভব নয়? এটি রাজনৈতিক ঔদ্ধত্যের পরিচয়। জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে চায়— এটি দেশ ও গণতন্ত্রের জন্য অশনি সংকেত।”

নূর আরও বলেন, “নির্বাচনে বিলম্ব করলে পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। প্রয়োজনে জানুয়ারিতেই নির্বাচন সম্পন্ন করা উচিত।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

জুলাই সনদে সংবিধান অমান্য নয়’— দলগুলোকে আহ্বান সালাহউদ্দিনের

আপডেট সময় : ০৩:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫