বাংলাদেশ ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

হীরালাল সেনের প্রয়াণ দিনে স্মৃতি সংরক্ষণের আহ্বান

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / 129

ছবি: আলোচনা সভা

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

(২৬ অক্টোবর ২০২৫):
“চলচ্চিত্রের শিল্পরথে মানবতার গান করি”—এই স্লোগানকে সামনে রেখে আজ বিকেলে বাংলাদেশের প্রথম চলচ্চিত্রকার হীরালাল সেনের পূণ্যভূমি মানিকগঞ্জের বকজুরীতে তাঁর পারিবারিক সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম। আলোচনায় অংশ নেন কবি জয়নাল আবেদীন, সাংস্কৃতিক সংগঠক ডা. ভজন কৃষ্ণ বনিক, সমাজকর্মী তাপস কর্মকার ও উন্নয়নকর্মী ঋতু রবি দাস প্রমুখ।

বক্তারা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে মানিকগঞ্জের বকজুরী শুধু হীরালাল সেন নয়, আচার্য দীনেশচন্দ্র সেনেরও স্মৃতিধন্য স্থান। তাই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় এনে এই স্থান সংরক্ষণ করা প্রয়োজন।” বক্তারা আরও জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন।

উল্লেখ্য, আজ আফ্রো–এশিয়া তথা অশ্বেতাঙ্গ বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেনের (১৮৬৬–১৯১৭) ১০৮তম মৃত্যুবার্ষিকী। তিনিই উপমহাদেশের চলচ্চিত্রের প্রকৃত জনক। মানিকগঞ্জ জেলার বকজুরী গ্রামে জন্ম নেওয়া এই মহান শিল্পী পৃথিবীর প্রথম পূর্ণদৈর্ঘ্য ও রাজনৈতিক চলচ্চিত্র নির্মাণ করেন। তাঁর নির্মিত চলচ্চিত্রই ছিল পৃথিবীর প্রথম সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত ছবি।

তাঁর মৃত্যুদিনে এই মহান চলচ্চিত্রকারের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

হীরালাল সেনের প্রয়াণ দিনে স্মৃতি সংরক্ষণের আহ্বান

আপডেট সময় : ১০:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫