বাংলাদেশ ০২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

মো. নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 106

ছবি: মানববন্ধন

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“বিলুপ্ত ঝুঁকিতে মৎস্য ও জলজপ্রাণ রক্ষায় এগিয়ে আসি”—এই স্লোগানকে সামনে রেখে আজ সকালে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সবুজ সংহতি ও বারসিকের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিলুপ্তির ঝুঁকিতে থাকা মিঠাপানির মাছ ও প্রাণ-প্রকৃতি রক্ষায় বিদেশি চায়না দুয়ারি জাল উৎপাদন, বিপণন ও ব্যবহারে নিষেধাজ্ঞার দাবিতে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সবুজ সংহতির যুগ্ম আহ্বায়ক মো. করম আলী মাস্টার এবং সঞ্চালনা করেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়। কর্মসূচির ধারণা পাঠ করেন মো. নজরুল ইসলাম।

আলোচনায় অংশ নেন কৃষক নেতা মো. ইব্রাহিম মিয়া, মো. হোসেন আলী মাস্টার, ডা. রহিজ উদ্দিন, ইয়ুথ গ্রীণ ক্লাবের সাধারণ সম্পাদক গাজী নাইফুর রহমান শাওন, যুব সংগঠক প্রমীত রাজবংশী ও শহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, “আমাদের জেলার নদী, খাল ও বিলে এমনিতেই পানির অভাব। তার ওপর রাক্ষসী চায়না দুয়ারি জালের কারণে মাছ ও জলজপ্রাণ বিলুপ্তির মুখে। এই জাল বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

চায়না দুয়ারি জাল বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

আপডেট সময় : ০১:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫