চরভদ্রাসনে সন্ত্রাস বিরোধী আইনে আ.লীগের তিন নেতা গ্রেফতার
সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৫৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / 102
ফরিদপুরের চরভদ্রাসনে সন্ত্রাস বিরোধী আইনে উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তাদেরকে আটক করা হয়। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক শেখ আবুল খায়ের (৫৮), প্রচার সম্পাদক ও সাবেক উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা (৫৪) এবং আওয়ামী লীগ নেতা কামাল হোসেন মোল্যা (৫০)।
চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রজিউল্লাহ খান বলেন, “সন্ত্রাস বিরোধী আইনে তাদের তিনজনকে গ্রেফতার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।”



















