বাংলাদেশ ০২:২০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এম এম হুসাইন

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / 120

ছবি: এম এম হুসাইন

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর-৪ আসন, তথা ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এম এম হুসাইন। তিনি ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য চৌধুরী আকমাল ইবনে ইউসুফের জামাতা। চৌধুরী আকমাল ইবনে ইউসুফের কোনো ছেলে না থাকায় তার জামাতাই উত্তরসূরী হিসেবে কাজ করবেন। এম এম হুসাইন বিগত বহু বছর ধরে এ আসনের জনগণের সুখ-দুঃখের সঙ্গে জড়িত রয়েছেন।

শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় চরভদ্রাসন উপজেলার বি-এস ডাঙ্গী গ্রামে তার নিজ বাসভবনে চৌধুরী আকমাল ইবনে ইউসুফের দোয়া মাহফিলের অনুষ্ঠানে তিনি প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ সময় চরভদ্রাসন উপজেলার কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন চৌধুরী আকমাল ইবনে ইউসুফের সহধর্মিণী মিসেস মাহফুজা ইউসুফ, স্বতন্ত্র প্রার্থী এম এম হুসাইন, মোঃ খবির শেখসহ আরও অনেকে।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা ইসাহাক সরদার, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোঃ মিজানুর রহমান মোল্লা, এছাড়া জামায়াতে ইসলামি বাংলাদেশ, জাকের পার্টি বাংলাদেশ ও আরও একজন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী স্থপতি মুজাহিদ বেগসহ বেশ কয়েকজন প্রার্থী নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন এম এম হুসাইন

আপডেট সময় : ০৮:৫৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫