সফলতা
কবি: ওবায়দুল ইসলাম বাবু
- আপডেট সময় : ০৭:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
- / 235
সফলতা একটি বিষয়
যার জন্য করছে সবাই চেষ্টা,
কেউ বা পাচ্ছে, কেউ বা না,
তবুও থেমে নেই পথ চলা।
যে যেভাবেই হোক করছে সাধনা
সামনে এগিয়ে যাওয়ার চেষ্টায়।
কেউ উঠছে সফলতার শিখরে,
কেউ বা হোচট খেয়ে পড়ছে,
তবুও থেমে নেই চেষ্টার কমতি।
জীবন যুদ্ধে সফলতা যেন কাম্য,
তাইতো ব্যর্থতা যেন কাম্য নয়,
অথচ জীবনে দুটই থাকবে,
থাকতে হবে মানার মানসিকতা,
তবেই স্বার্থক হবে সফলতা।
একটি অপরটির বিবরীত দিক,
তাইতো জীবনে দুটোই থাকবে,
এটা স্বাভাবিক, এটাই বাস্তবতা।



















