বাংলাদেশ ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

বিএনপিকে অবজ্ঞা করলে রাজনৈতিক মূল্য চোকাতে হবে’: মির্জা ফখরুল

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ১১:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • / 94

ছবি: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপিকে অবজ্ঞা করলে এর পরিণতি শুভ হবে না বলে সতর্ক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উপদেষ্টারা যদি রাজনৈতিক দলকে নিজেদের হাতের খেলনা মনে করেন, তবে জনগণই তাদের জবাব দেবে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) যশোরের টাউন হল ময়দানে বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও যশোরের উন্নয়নের স্থপতি প্রয়াত তরিকুল ইসলামের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রয়াত রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমানের গড়া দল। এটি গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গড়ে ওঠা সংগঠন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিএনপি কোনো ভেসে আসা দল নয়। গণতন্ত্র রক্ষার আন্দোলনে আমাদের হাজারো নেতা-কর্মী গুম, খুন ও মামলার শিকার হয়েছেন। এখনো ৬০ লাখ নেতাকর্মীর নামে মামলা চলছে। তাই বিএনপিকে ভয় দেখিয়ে কেউ টিকতে পারবে না।”

তিনি আরও বলেন, “আমরা যদি রাজপথে নামি, তাহলে ষড়যন্ত্রকারীদের রাজনৈতিক হিসাব-নিকাশ পুরোপুরি বদলে যাবে।”

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে ফখরুল বলেন, “নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন করুন। তাহলে দেশ সংকট থেকে মুক্তির পথ খুঁজে পাবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। নির্বাচনের দিনই জনগণের গণভোট হবে।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

বিএনপিকে অবজ্ঞা করলে রাজনৈতিক মূল্য চোকাতে হবে’: মির্জা ফখরুল

আপডেট সময় : ১১:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫