বাংলাদেশ ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

অসুস্থ খালেদা জিয়ার দেশবাসীর কাছে দোয়া কামনা

অনলাইন ডেক্স
  • আপডেট সময় : ০৭:৪৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • / 83

ছবি : খালেদা জিয়া

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে আছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গত রবিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধায়নে তাঁর চিকিৎসা চলছে।

সোমবার (২৫ নভেম্বর) সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

ডাঃ জাহিদ হোসেন জানান, “চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বর্তমানে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে আছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা প্রদান করা হচ্ছে। তিনি নিজে তাঁর সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে আন্তরিকভাবে দোয়া চেয়েছেন।”

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও তাঁকে চিকিৎসার জন্য কয়েক দফায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

অসুস্থ খালেদা জিয়ার দেশবাসীর কাছে দোয়া কামনা

আপডেট সময় : ০৭:৪৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫