বাংলাদেশ ১১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

টাইম ম্যাগাজিনে তারেক রহমান: লন্ডনের নির্বাসন থেকে ক্ষমতার চূড়ায়

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ১০:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • / 11

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম’ ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে। বুধবার প্রকাশিত এই তালিকায় প্রভাবশালী ‘লিডারস’ বা নেতা ক্যাটাগরিতে স্থান করে নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

​টাইম ম্যাগাজিনের এই তালিকায় শীর্ষস্থানে রয়েছেন রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। এরপর পর্যায়ক্রমে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান। এই বৈশ্বিক নেতাদের কাতারেই জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী।

নির্বাসন থেকে রাষ্ট্রনায়ক

টাইম ম্যাগাজিনের এডিটর অ্যাট-লার্জ ক্যাম্পবেল তারেক রহমানের এই উত্থানকে নাটকীয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন, মাত্র কয়েক মাস আগেও তারেক রহমান লন্ডনের শহরতলীতে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন। তবে ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তন তার ভাগ্য বদলে দেয়। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে গত ফেব্রুয়ারির নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মাধ্যমে তিনি দেশের জাতীয় নেতায় পরিণত হন।

মায়ের উত্তরসূরি ও আগামীর চ্যালেঞ্জ

প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করেই ক্ষমতায় এসেছেন। ঢাকা ফেরার মাত্র পাঁচ দিন পর তিনি তার মাকে হারান। শোককে শক্তিতে রূপান্তর করে তিনি সাড়ে ১৭ কোটি মানুষের এই দেশকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেছেন। বিশেষ করে দেশের নাজুক অর্থনীতি সচল করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বেকারত্ব দূর করাই এখন তার প্রধান লক্ষ্য।

দ্রুত পদক্ষেপের দৃঢ়তা

আঞ্চলিক পরাশক্তি ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন এবং অভ্যন্তরীণ সংস্কারের কাজে তারেক রহমান আর সময় নষ্ট করতে চান না। টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, “জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই ‘হানিমুন পিরিয়ড’ সংক্ষিপ্ত হতে পারে, তবে তিনি লক্ষ্যপূরণে অবিচল।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

টাইম ম্যাগাজিনে তারেক রহমান: লন্ডনের নির্বাসন থেকে ক্ষমতার চূড়ায়

আপডেট সময় : ১০:১৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬