বাংলাদেশ ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তাফা কামালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার ইনসাফ বিশ্ব
  • আপডেট সময় : ০৮:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
  • / 306
Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তাফা কামাল উদ্দীনকে তিন দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার, ২৫ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। যুবদল নেতা শামীম হত্যার অভিযোগে পল্টন মডেল থানায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস মোস্তাফা কামালের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশের আয়োজন করে। একই দিনে আওয়ামী লীগও পাল্টা সমাবেশ ডাকে। ঐদিন ঢাকার মহাসমাবেশে সংঘর্ষের সময় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তাফা কামালের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ০৮:০৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪