বাংলাদেশ ০৩:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে বিজয়ীরা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪
  • / 345

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ৯৮ ভোট পেয়ে শীর্ষ স্থান অর্জন করেছেন সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন। তার সঙ্গে ফুটবলারদের মধ্যে সদস্য পদে বিজয়ী হয়েছেন গোলাম গাউস, সত্যজিৎ দাশ রুপু, ছাইদ হাসান কানন, বিজন বড়ুয়া এবং জাকির হোসেন চৌধুরী।

গত নির্বাচনে পরাজিত হলেও এবার এক নম্বর সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন। ৯৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আমিরুল ইসলাম বাবু, যিনি আগের নির্বাচনে সহ-সভাপতি পদে পরাজিত হয়েছিলেন। ৯২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন প্রথমবারের মতো অংশ নেওয়া গোলাম গাউস। এছাড়া ৮২ ভোট পেয়ে সপ্তম স্থান অর্জন করেছেন ২০২০ সালের নির্বাচনে প্রথম হওয়া জাকির হোসেন চৌধুরী। সত‍্যজিৎ দাস রুপু ৭২ ভোট পেয়ে দশম, ছাইদ হাসান কানন ৬৭ ভোটে ১২তম এবং বিজন বড়ুয়া ৬২ ভোট পেয়ে ১৪তম স্থান অর্জন করেছেন।

নারী উইংয়ের প্রধান হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বিতর্কিত কর্মকর্তা মাহফুজা আক্তার কিরণ। ফিফা ও বাফুফের নিষিদ্ধ সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের স্ত্রী তাসমিয়া রেজোয়ানা প্রার্থী হলেও জয়ী হতে পারেননি।

এবারের নির্বাচনে নতুন সদস্য হিসেবে জয়ী হয়েছেন মঞ্জুরুল করিম, পুরোনোদের মধ্যে আবারও নির্বাচিত হয়েছেন টিপু সুলতান, মাহিউদ্দিন সেলিম এবং ইমতিয়াজ আহমেদ সবুজ। এছাড়া কামরুল হাসান হিল্টন ও সাখওয়াত হোসেন ভূইয়া শাহীনও এবার জয়ী হয়েছেন। ১৫টি সদস্য পদের মধ্যে সাইফুর রহমান মনি ও চুয়াডাঙ্গার এখলাস উদ্দিন সমান ৬১ ভোট পেয়ে টাই করেছেন। এই পদে পুনরায় ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাফুফে নির্বাচনে জয়ী সদস্যদের তালিকা:

  • ইকবাল হোসেন – ৯৮ ভোট
  • আমিরুল ইসলাম বাবু – ৯৬ ভোট
  • গোলাম গাউস – ৯২ ভোট
  • মাহিউদ্দিন সেলিম – ৮৮ ভোট
  • টিপু সুলতান – ৮৭ ভোট
  • মঞ্জুরুল করিম – ৮৬ ভোট
  • জাকির হোসেন চৌধুরী – ৮২ ভোট
  • মাহফুজা আক্তার কিরণ – ৮১ ভোট
  • কামরুল হাসান হিল্টন – ৮০ ভোট
  • সত্যজিৎ দাশ রুপু – ৭৬ ভোট
  • ইমতিয়াজ আহমেদ সবুজ – ৭২ ভোট
  • ছাইদ হাসান কানন – ৬৭ ভোট
  • সাখওয়াত হোসেন ভূইয়া শাহীন – ৬৬ ভোট
  • বিজন বড়ুয়া – ৬২ ভোট

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে বিজয়ীরা

আপডেট সময় : ০৪:২১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪