বাংলাদেশ ০২:১০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

সুনামগঞ্জে নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪
  • / 298

ছবি: ইনসাফ বিশ্ব সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের দিরাই উপজেলায় মৌ রানী দাস নামে এক কিশোরী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে ভাঙ্গাডহর গ্রামের নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

১৭ বছর বয়সী মৌ রানী দাস তাড়ল ইউনিয়নের ভাঙ্গাডহর গ্রামের সুষেন দাসের মেয়ে। তিনি দিরাই স্বপ্নচূড়া স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় ছিলেন এবং নিয়মিত ঢাকা ফুটবল লীগে অংশ নিতেন।

মৌয়ের বাবা সুষেন দাস জানান, বৃহস্পতিবার সকালে মৌ পরিবারের সবার সাথে সকালের নাস্তা সেরে ঘরে ছিল। তিনি হাওরে জমিতে কাজ করতে গেলে সকাল ১০টার দিকে মেয়ের মৃত্যুর খবর পান। তিনি বলেন, “মৌয়ের স্বপ্ন ছিল জাতীয় পর্যায়ের ফুটবলার হওয়া, আমিও সেই স্বপ্ন পূরণের চেষ্টা করছিলাম। কিন্তু তার স্বপ্ন অপূর্ণ রেখে মেয়েটা চলে গেল।”

ক্লাবের সহপাঠী ও সহখেলোয়াড় সুর্বনা আক্তার ইমা বলেন, “মৌ অসাধারণ খেলোয়াড় ছিল। আমরা অনেকদিন একসঙ্গে খেলেছি। বিকেএসপির টিমে কুমিল্লায় এক মাস কাটানোর স্মৃতি আছে আমাদের।” তিনি আরও বলেন, “তার স্বপ্ন ছিল জাতীয় খেলোয়াড় হওয়ার। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।”

দিরাই থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মৌ রানীর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

আরো পড়ুন

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

সুনামগঞ্জে নারী ফুটবলারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪