বাংলাদেশ ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৭ নিহত, আহত দেড় শতাধিক

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ১০:১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 95

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ এলাকায় ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আর আহত হয়েছেন কমপক্ষে ১৫০ জন। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, উদ্ধারকাজ এখনো চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (৩ নভেম্বর) রাত ১২টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমি থেকে প্রায় ২৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি ঘটে।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৪। রাজধানী কাবুলসহ আশপাশের অনেক অঞ্চলে এই কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়। এএফপি’র কাবুল সংবাদদাতারাও কম্পনটি অনুভব করেছেন বলে জানান।

গত কয়েক মাস ধরে আফগানিস্তান একের পর এক ভূমিকম্পের মুখোমুখি হচ্ছে। গত ২৪ অক্টোবর ভোরে ৩ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এরও আগে, ১৭ অক্টোবর ৫ দশমিক ৬ মাত্রার কম্পন কাঁপিয়ে দেয় দেশটি, যা জম্মু-কাশ্মীর পর্যন্ত অনুভূত হয়।

তবে সবচেয়ে ভয়াবহ ছিল গত ৩১ আগস্টের ভূমিকম্প, যখন ৬.০ মাত্রার কম্পনে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারান এবং আহত হন আরও প্রায় তিন হাজার। ধারাবাহিক এই ভূমিকম্পগুলো আফগানিস্তানের জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে এবং জরুরি উদ্ধার ও সহায়তা কার্যক্রম জোরদারের দাবি উঠেছে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ৭ নিহত, আহত দেড় শতাধিক

আপডেট সময় : ১০:১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫