বাংলাদেশ ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘কুরআন বর্ষ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লক্ষাধিক প্রতিযোগীর অংশগ্রহণ

কুরআন পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের ১৫ লাখ টাকা পুরস্কার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 179

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বছরব্যাপী পরিচালিত কুরআন পাঠ ও প্রতিযোগিতায় সফলদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘কুরআন বর্ষ’ কর্মসূচির চূড়ান্ত পর্ব সম্পন্ন হলো। শনিবার (১৮ অক্টোবর) ফাউন্ডেশনের অডিটোরিয়ামে এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

২০২৪ সালকে ‘কুরআন বর্ষ’ ঘোষণা করেছিল আস-সুন্নাহ ফাউন্ডেশন। এই উদ্যোগের অধীনে সারা দেশের শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, শিক্ষার্থী এবং সাধারণ খেটে খাওয়া মানুষসহ লক্ষাধিক মানুষ পাঁচ ধাপের এই কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। চূড়ান্ত পর্বে সব মিলিয়ে একশত সতেরো জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়েছে।

উত্তীর্ণদের মাঝে মোট ১৫ লক্ষ টাকা সমমূল্যের পুরস্কার প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রথম স্থান অর্জনকারী তিনজন নভেম্বরে পবিত্র উমরাহ পালনের সুযোগ পাচ্ছেন। প্রথম স্থান অর্জনকারীরা হলেন—কে এম ইউসুফ নূর, ফাহিম আশরাফ ও ডেন্টাল সার্জন আফসানা মিম।

উল্লেখ্য, দ্বিতীয় স্থান অর্জনকারী তিনজনই নারী—ইন্টার ফার্স্ট ইয়ারের সুমাইয়া, গৃহিণী উম্মে মারয়াম ও সায়মা আক্তার তিন্নি। এই তিনজনের প্রত্যেকে

মুসলমানের উচিত প্রতিদিন একটি নির্দিষ্ট সময় কুরআন তিলাওয়াত ও অনুধাবন করা এবং জীবনকে সেই আলোকে পরিচালনা করা। তিনি আরও যোগ করেন, “আমরা যদি কুরআনকে বুঝে জীবন গড়তে পারি, তবেই সমাজ ও পরিবার থেকে অশান্তি ও অনৈতিকতা দূর হবে।”

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির আহমাদ বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে তারা তরুণ প্রজন্মের মধ্যে কুরআনের প্রতি অনুরাগ বাড়াতে চান। তাঁর বিশ্বাস, কুরআনের আলোয় আলোকিত এই প্রজন্মই একদিন নৈতিক সমাজ গঠনে নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ীরা তাদের অনুভূতি প্রকাশ করেন। তবে একটি হৃদয়স্পর্শী ঘটনা ঘটে, প্রথম স্থান বিজয়ী ফাহিম আশরাফ কিছুদিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তার পক্ষ থেকে উমরাহর পুরস্কার গ্রহণ করেন তার বাবা। শায়খ আহমাদুল্লাহ এ সময় পরিবারকে সান্ত্বনা জানান এবং উপস্থিত সবাই মরহুম ফাহিম আশরাফের মাগফেরাত কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘কুরআন বর্ষ’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লক্ষাধিক প্রতিযোগীর অংশগ্রহণ

কুরআন পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের ১৫ লাখ টাকা পুরস্কার

আপডেট সময় : ১১:৪২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫