বাংলাদেশ ০২:১৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

অটোপাস সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 58

ছবি: সালাউদ্দিন আহমেদ

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদে থাকা এমন কোনো প্রস্তাব সংবিধানে থাকতে পারে না, যা পরীক্ষার ‘অটোপাস’-এর মতো ধারণা তৈরি করে।

Insaf World Banner 1

মঙ্গলবার বিকেলে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, “২৭০ দিনের মধ্যে সংস্কার পরিষদ পাস না করলে অটোমেটিক পাস হয়ে যাবে—এটা হাস্যকর। পরীক্ষায় যেমন অটোপাস হয়, তেমনি বিষয় সংবিধানে থাকতে পারে না।”

Insaf World Banner 2

বহুদলীয় গণতন্ত্রে প্রতীকের গুরুত্ব
তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে জোটভুক্ত হয়ে নির্বাচন করলেও প্রত্যেক দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করা উচিত। এজন্য আরপিওর আগের আইন বহাল রাখার অনুরোধ জানানো হয়েছে।

সালাহউদ্দিন আহমদ জানান, আইন উপদেষ্টা বিষয়টি উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন, এবং বিএনপি সে পর্যন্ত অপেক্ষা করবে।

আরপিও ২০ ধারার আলোচনায় বিএনপি’র অবস্থান
তিনি আরও বলেন, “আমরা আরপিও ২০ ধারার উপধারা নিয়ে আলোচনা করেছি। প্রতীকের বিষয়ে আমরা একমত হইনি। যদিও অন্যান্য বিষয়ে আমরা একমত, তবুও প্রতীকের অধিকার গণতন্ত্রের প্রাণ।”

তিনি বলেন, “অর্ডিন্যান্স পাস হলেও আমাদের উদ্বেগ বিবেচনা করা হয়নি। তাই আমরা একটি লিখিত চিঠি দিয়েছি। আশা করি, বহুদলীয় গণতন্ত্র টিকিয়ে রাখতে আগের বিধান বহাল থাকবে।”

ঐকমত্য কমিশনের সুপারিশে অনৈক্যের ইঙ্গিত
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, “জাতীয় ঐকমত্য কমিশন ঐকমত্যের বদলে অনেক অনৈক্যের সুপারিশও করেছে।”

তিনি যোগ করেন, “এখন পর্যন্ত কোনো দল বলেনি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। বরং সরকারের প্রস্তুতি দেখে আমরা আশ্বস্ত যে ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।”

সুপারিশ হস্তান্তর অনুষ্ঠান
এর আগে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন।

কমিশনের সহসভাপতি আলী রীয়াজ সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের হাতে এই সুপারিশপত্র তুলে দেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

অটোপাস সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৯:৫৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫