বাংলাদেশ ০৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ইউনিট আবারও চালু

ওবায়দুল ইসলাম বাবু, পার্বতীপুর উপজেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ১২:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 83

ছবি: বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াটের প্রথম ইউনিটটি পুনরায় উৎপাদনে ফিরেছে।

গতকাল (২৬ অক্টোবর ২০২৫, রবিবার) তথ্যসূত্রে জানা যায়, কারিগরি সমস্যার কারণে সাত দিন বন্ধ থাকার পর ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে।

দুপুর আনুমানিক ২টার দিকে প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক।

প্রথম ইউনিটটি থেকে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। ইউনিটটি সচল রাখতে দৈনিক ৮শ’ থেকে ৯শ’ মেট্রিক টন কয়লা প্রয়োজন হবে বলে জানানো হয়েছে।

তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট দুটি ১২৫ মেগাওয়াট করে এবং তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন।

প্রধান প্রকৌশলী মোঃ আবু বক্কর সিদ্দিক জানান, প্রথম ইউনিটের মেরামত শেষে বেলা ১২টায় বয়লারে ফায়ারিং করা হয় এবং দুপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

তিনি আরও জানান, কেন্দ্রের তৃতীয় ইউনিটটির মেরামত কাজ চলমান রয়েছে। খুব শিগগিরই অন্যান্য ইউনিটগুলোও উৎপাদনে ফিরবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ইউনিট আবারও চালু

আপডেট সময় : ১২:৫১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫