ড. ইউনূসের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ
বাংলাদেশ সফরে আগ্রহী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৩৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 75
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন।
সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন।
প্রেসিডেন্ট লুলা দা সিলভা মনে করেন, তাঁর বাংলাদেশ সফর দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করবে এবং নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক সুযোগ তৈরি করবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বৈঠকে দুই দেশের উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
এ সফর বাস্তবায়িত হলে এটি হবে লাতিন আমেরিকার অন্যতম বৃহৎ দেশ ব্রাজিলের কোনো প্রেসিডেন্টের বাংলাদেশে প্রথম রাষ্ট্রীয় সফর, যা দুই দেশের সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।























