বাংলাদেশ ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

সরকারি কর্মকর্তাদের মামলা: দুদকের অনুমতির দিন শেষ!

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 114

ছবি: দুদুক

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতি দমন কমিশন (দুদক) এখন থেকে বিচারক ও সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা করার জন্য আর সরকারের অনুমতির ধার ধারবে না। সম্প্রতি উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদন পাওয়া দুদক অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় এমনটাই বলা হয়েছে।

এই নতুন অধ্যাদেশ কার্যকর হলে, দুদক আইন-২০০৪ এর ধারা ৩২(ক) বাতিল হয়ে যাবে। এই বিতর্কিত ধারাটি বহাল থাকায় এত দিন বিচারক বা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনতে গেলে ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা মেনে সরকারের পূর্বানুমতি বাধ্যতামূলক ছিল। ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা অনুযায়ী, সরকারের অনুমতি ছাড়া কোনো আদালত এসব অভিযোগ গ্রহণ করতে পারতো না।

এই যুগান্তকারী পদক্ষেপটি এসেছে মূলত দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশ অনুসারে। গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদনটি জমা দেওয়া হয়েছিল। এর মাধ্যমে দেশে দুর্নীতি দমনে দুদকের ক্ষমতা ও কার্যকারিতা আরও অনেকখানি বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে। এটি সরকারি আমলাতন্ত্রের ওপর নজরদারিকে আরও শক্তিশালী করবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

সরকারি কর্মকর্তাদের মামলা: দুদকের অনুমতির দিন শেষ!

আপডেট সময় : ১২:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫