ঘোড়াঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা, বস্ত্র বিতরণ ও আনন্দ মিছিল
- আপডেট সময় : ০৭:৫০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 100
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য আনন্দ মিছিল, আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়। মিছিলটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহব্বায়ক মো: জহুরুল ইসলাম শান্তর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মো: মোফাজ্জল হোসেন প্রধানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো: শামীম হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মো: আবু সাইদ মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মাহবুবুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মাহফুজার রহমান লাবলু, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মো: সাইফুল ইসলাম সোহেল চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: মোকলেছুর রহমান প্রমুখ।
এ সময় ইউনিয়ন ও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
ভার্চুয়ালে প্রধান অতিথি ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল আজও গণতন্ত্র রক্ষায় সংগ্রাম করছে।”
অনুষ্ঠান শেষে উপস্থিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।




























