বাংলাদেশ ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সুনিল মার্ডীর

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 143

ছবি:

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় সুনিল মার্ডী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে উপজেলার রাণীগঞ্জ নওরীন ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুনিল মার্ডী উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের নন্দনপুর (ওসমানপুর) এলাকার মৃত ময়েন মার্ডীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুনিল মার্ডী সন্ধ্যায় নওরীন ফিলিং স্টেশন সংলগ্ন দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় চাল বোঝাই একটি ট্রাক (নম্বর: পিরোজপুর-ট ১১-০৩৪৪) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তার শরীরের বাম হাত ছিঁড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ট্রাকটি আটক করে রাখেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। জড়িত ট্রাকটি আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।”

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সুনিল মার্ডীর

আপডেট সময় : ১০:০৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫