বাংলাদেশ ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

গোবিন্দগঞ্জে গণপিটুনিতে তিনজন নিহত, অজ্ঞাত ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

ফাহিম হোসেন রিজু  ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
  • / 49

ছবি: গোবিন্দগঞ্জ থানা

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ৩শ থেকে ৩শ ৫০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

Insaf World Banner 1

রবিবার (২ নভেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. তফিজ উদ্দীন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, তিনজন নিহত হওয়ার ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

Insaf World Banner 2

আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার নাম কাইছার আলী (৩২)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার দামগাড়া গ্রামের আলিফবর আলীর ছেলে। বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি। পরিচয় মিললে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামের আব্দুস ছালামের গোয়ালঘর থেকে একটি সংঘবদ্ধ দল তিনটি গরু চুরি করে। গরুগুলো একটি পিকআপে তুলতে গেলে বাড়ির লোকজনের নজরে আসে। চিৎকারে স্থানীয়রা ধাওয়া করলে চোর দলের তিন সদস্য পাশের জঙ্গলে ও পরে একটি পুকুরে লাফিয়ে পড়ে প্রাণ বাঁচাতে চেষ্টা করে।

সেখানেই তাদের ধরে বেধড়ক মারধর করা হয়। এতে দুজন ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ গুরুতর আহত একজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

গোবিন্দগঞ্জে গণপিটুনিতে তিনজন নিহত, অজ্ঞাত ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ১০:৪১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫