বাংলাদেশ ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

মিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 57

ছবি: প্রতীকি

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

রাজধানীর মিরপুর-২ এলাকায় গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার ভোররাত পৌনে ৪টার দিকে মোটরসাইকেলযোগে আসা হেলমেট পরিহিত দুই দুর্বৃত্ত এই বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Insaf World Banner 1

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের বাউন্ডারি সংলগ্ন স্থানে ককটেল নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, “ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হননি। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে মোটরসাইকেল আরোহী দুই দুষ্কৃতিকারীকে শনাক্তের চেষ্টা চলছে।”

Insaf World Banner 2

ওসি আরও জানান, কারা এবং কী উদ্দেশ্যে এই নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গ্রামীণ ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এমন বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে অন্য কোনো নাশকতার যোগসূত্র আছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

মিরপুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০১:৪৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫