জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 69
৩ নভেম্বর ২০২৫ ইং তারিখে জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও জ্ঞানাঙ্কুর প্রাক্তন ছাত্র সংগঠন, পার্বতীপুর, দিনাজপুরের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে শতবর্ষ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: সাদ্দাম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, পার্বতীপুর। সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আলহাজ্ব এ. জেড. এম. মেনহাজুল হক, সাবেক সফল পৌর মেয়র ও সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি, পার্বতীপুর, দিনাজপুর।
এছাড়াও উপস্থিত ছিলেন মো: শহীদুল হক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, জ্ঞানাঙ্কুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়; প্রাক্তন ছাত্র সংগঠনের আহ্বায়ক শামসুজোহা হেলাল, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, বিভিন্ন বর্ষের প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীবৃন্দ।

আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সংগঠনের আহ্বায়ক শামসুজোহা হেলাল এবং শুভেচ্ছা বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল হক।
প্রস্তুতিমূলক সভায় উন্মুক্ত আলোচনায় প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ মতামত প্রদান করেন এবং আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে শতবর্ষ উদযাপনের প্রস্তাব দেন।
প্রধান অতিথি মো: সাদ্দাম হোসেন বক্তব্যে বলেন, “সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও আন্তরিকতায় স্বল্প সময়ের মধ্যে শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন করা সম্ভব।”
সভাপতি এ. জেড. এম. মেনহাজুল হক বলেন, “বর্তমান বিশ্বায়নের যুগে দ্রুত যোগাযোগের মাধ্যমে সবাই একত্রে কাজ করলে ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে শতবর্ষ উদযাপন বাস্তবায়ন করা সম্ভব।” তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মারুফ হোসেন স্বপন।


















