হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের সাথে আলোচনা চলছে: দুদক চেয়ারম্যান
ইনসাফ বিশ্ব ডেস্ক
- আপডেট সময় : ০৩:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 110
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলসহ সব আন্তর্জাতিক সংস্থার সঙ্গে আলোচনা চলছে।
মঙ্গলবার সকালে দুদকের সম্মেলন কক্ষে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)-এর সাংবাদিকদের আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য দেন।
দুদক চেয়ারম্যান বলেন, “আমরা চাই আগামী জাতীয় নির্বাচনে সৎ প্রার্থীরা মনোনয়ন পাক। এলাকার সৎ মানুষটিকেই মনোনয়ন দিতে হবে।”
তিনি আরও বলেন, “দুদকের চোখে সাধারণ অপরাধী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা তার পরিবারের সদস্যদের মধ্যে কোনো পার্থক্য নেই। সবার ক্ষেত্রেই আমরা সমানভাবে আইনের প্রয়োগ নিশ্চিত করি।”
চেয়ারম্যানের মতে, ভারত যদি ন্যায়বিচার করে, তবে শেখ হাসিনাকে ফেরানো সহজ হবে।

















