বাংলাদেশ ১১:১২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

শান্তি না কি রণকৌশল? হোয়াইট হাউসে ইরানের ১৪ দফা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৫২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 10

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘস্থায়ী সংঘাতের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার একটি বিশেষ পরিকল্পনা পেশ করেছে ইরান। রোববার (৩ মে) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। মূলত ওয়াশিংটনের পাঠানো ৯ দফা প্রস্তাবের পাল্টা জবাব হিসেবে তেহরান এই শান্তি পরিকল্পনা সামনে আনল।

​খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দুই মাসের জন্য সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান তা নাকচ করে দিয়েছে। তেহরানের দাবি, যাবতীয় সমস্যার স্থায়ী সমাধান হতে হবে মাত্র ৩০ দিনের মধ্যে। ইরান স্পষ্ট জানিয়েছে, তারা কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং সব ফ্রন্টে যুদ্ধের চূড়ান্ত অবসান চায়।

​ইরানের পেশ করা এই ১৪ দফার মধ্যে অন্যতম হলো—পরস্পরের ওপর আক্রমণ না করার নিশ্চয়তা প্রদান, ইরানের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং কঠোর নৌ-অবরোধ তুলে নেওয়া। এছাড়া বিদেশের মাটিতে জব্দ করা ইরানের বিপুল সম্পদ ফেরত এবং তেহরানের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে এই প্রস্তাবে।

​লেবাননসহ সব রণাঙ্গনে শান্তি প্রতিষ্ঠার শর্ত দিয়ে ইরান এখন হোয়াইট হাউসের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, এই প্রস্তাবের ওপরই নির্ভর করছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ স্থিতিশীলতা। এখন দেখার বিষয়, ওয়াশিংটন তেহরানের এই কঠিন শর্তগুলো মেনে নেয় কি না।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

শান্তি না কি রণকৌশল? হোয়াইট হাউসে ইরানের ১৪ দফা

আপডেট সময় : ০৮:৫২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬