বাংলাদেশ ০৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

যুদ্ধবিরতি নিয়ে ইরানের কড়া হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / 47

ছবি: সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রাক্কালে যুদ্ধবিরতির শর্ত নিয়ে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি স্পষ্ট করেছেন যে, এমন কোনো সাময়িক যুদ্ধবিরতি তেহরান মেনে নেবে না, যা শত্রুপক্ষকে নতুন করে শক্তি সঞ্চয় বা পুনরায় হামলার সুযোগ করে দেয়।

​তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে রাভানচি বলেন, আলোচনার প্রাথমিক ভিত্তি হিসেবে ইরানের ১০ দফা পরিকল্পনায় সম্মতি পাওয়া গেছে। তবে তিনি সতর্ক করে বলেন, সংলাপের নামে কোনো প্রকার প্রতারণা বা ভুল তথ্যের ওপর ভিত্তি করে আলোচনা ইরান মেনে নেবে না। বিশেষ করে যা ভবিষ্যতে নতুন কোনো সামরিক আগ্রাসনের পথ প্রশস্ত করে।

​ইরানি এই কূটনীতিক আরও জানান, তারা কূটনীতিতে বিশ্বাসী হলেও যথাযথ নিরাপত্তা নিশ্চয়তা ছাড়া কোনো চুক্তিতে যাবে না। মিত্রদেরও এই বার্তা স্পষ্টভাবে পৌঁছে দেওয়া হয়েছে যে, আগ্রাসী পক্ষকে পুনরায় অস্ত্রসজ্জিত হওয়ার সুযোগ দেওয়া হবে না।

​ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই আসন্ন বৈঠককে কেন্দ্র করে বর্তমানে বিশ্ব রাজনীতিতে ব্যাপক জল্পনা-কল্পনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

যুদ্ধবিরতি নিয়ে ইরানের কড়া হুঁশিয়ারি

আপডেট সময় : ০৬:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬