বাংলাদেশ ০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

ঘোড়াঘাটে হরিবাসর উৎসবে ডা. জাহিদ হোসেনের সম্প্রীতির বার্তা

ফাহিম হোসেন রিজু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 129

ছবি: ডা. এ জেড এম জাহিদ হোসেন

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঘোড়াঘাটে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব হরিবাসর অনুষ্ঠান পরিদর্শন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বলোগাড়ী (কৈপাড়া) এলাকায় অনুষ্ঠিত এ ধর্মীয় উৎসবে তিনি অংশগ্রহণ করেন।

পরিদর্শনকালে ডা. জাহিদ হোসেন বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি ধর্মীয় সম্প্রীতি ও সমাজে ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মো. আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাভলু প্রমুখ।

এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

ঘোড়াঘাটে হরিবাসর উৎসবে ডা. জাহিদ হোসেনের সম্প্রীতির বার্তা

আপডেট সময় : ০৬:৩৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫