নির্বাচনপূর্ব ৫ দফা দাবিতে যমুনায় জামায়াতসহ ৮ দলের স্মারকলিপি
- আপডেট সময় : ০২:৩৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 50
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিতে যমুনায় গেছেন জামায়াতে ইসলামীসহ ৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আসন্ন জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশসহ মোট পাঁচ দফা দাবি উত্থাপন করেছে দলগুলো।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর পল্টন থেকে একটি মিছিল নিয়ে মৎস্য ভবন মোড় পর্যন্ত যান ৮ দলের নেতাকর্মীরা। পরে দুপুর সাড়ে ১২টার দিকে নয় সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দেন।
প্রতিনিধি দলে ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ফজলে বারী মাসউদসহ বিভিন্ন দলের শীর্ষ নেতা।

এর আগে, ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে রাজধানীর শাপলা চত্বর ও কাকরাইল মোড়ে জড়ো হন জামায়াতে ইসলামীর উত্তর ও দক্ষিণ মহানগর নেতাকর্মীরা। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে তারা কর্মসূচিতে অংশ নেন।
এই দাবিগুলোর মধ্যে রয়েছে— নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জনমত যাচাই, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, অবাধ-নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা, এবং রাজনৈতিক নিপীড়ন বন্ধের আহ্বান।

















