অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার ঘোষণা; বিএনপির সতর্কতা: প্রতিরক্ষা ভারসাম্য চাই
ঐক্য সনদ সই ১৭ অক্টোবর: ‘জাতি অধীর অপেক্ষায়’
- আপডেট সময় : ০৯:৪৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 106
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, আগামী ১৭ অক্টোবর উৎসবমুখর পরিবেশে বহু প্রতীক্ষিত ‘জুলাই সনদ’ সই হতে যাচ্ছে। তিনি বলেন, এর জন্য পুরো জাতি অধীর আগ্রহে অপেক্ষা করছে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
ড. ইউনূসের এই ঘোষণার আগে বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গুরুত্বপূর্ণ সতর্কবার্তা দেন। তিনি বলেন, দেশের প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্যতা বজায় রাখা অপরিহার্য। ভারসাম্য নষ্ট হলে তা দেশের জন্য বড় ক্ষতি ডেকে আনবে। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সুসম্পর্ক বজায় রাখার ওপর জোর দেন এবং রাষ্ট্রের সামগ্রিক ভারসাম্য রক্ষার গুরুত্ব তুলে ধরেন।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সামনে নির্বাচন। এই সময়ে আমরা কোনো ধরনের অভ্যন্তরীণ ঝামেলা বা অস্থিতিশীলতা চাই না। তিনি সতর্ক করে বলেন, “পতিত ফ্যাসিস্ট সরকার ও তাদের দোসর একটি দেশ যে কোনো সুযোগ নেওয়ার জন্য ওঁত পেতে আছে।” তাই তিনি সকলকে ‘অতিবিপ্লবী’ না হয়ে বাস্তবতার নিরিখে কাজ করার আহ্বান জানান।















