বাংলাদেশ ০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

লিবিয়া উপকূলে নৌকাডুবি: বাংলাদেশি সহ ৪ নিহত

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 97

ছবি : সংগৃহীত

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিবিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের দুটি নৌকা ডুবে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। লিবিয়ান রেড ক্রিসেন্টের শনিবারের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার রাতে উপকূলীয় শহর আল-খুমসের কাছে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া নৌকাগুলোর একটি নৌকায় ছিলেন ২৬ জন বাংলাদেশি, যার মধ্যে চারজন প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে।

সংস্থাটি জানায়, দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুজন মিসরীয় এবং বাকিরা সুদানের নাগরিক। ওই নৌকায় শিশু যাত্রীও ছিল, তবে তাদের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ১১৮ কিলোমিটার পূর্বে অবস্থিত আল-খুমস বহুদিন ধরেই ইউরোপগামী অভিবাসীদের একটি গুরুত্বপূর্ণ পথ। ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দেশটিতে অস্থিতিশীলতা বাড়ায় মানবপাচারকারীদের কার্যক্রম আরও সক্রিয় হয়েছে।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, উপকূলরক্ষী বাহিনী এবং আল-খুমস বন্দর নিরাপত্তা কর্তৃপক্ষ যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। নিহতদের মরদেহ স্থানীয় প্রসিকিউশনের নির্দেশে সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হয়েছে।

এদিকে এর আগের বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, লিবিয়া উপকূলে আরেকটি রাবার নৌকা ডুবে কমপক্ষে ৪২ জন নিখোঁজ হয়েছেন এবং তাদের জীবিত পাওয়ার সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

লিবিয়া উপকূলে নৌকাডুবি: বাংলাদেশি সহ ৪ নিহত

আপডেট সময় : ১১:৩০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫