বাংলাদেশ ০৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

নগরকান্দা রিপোর্টার্স ইউনিটিতে মিজান–মন্টু নির্বাচিত

ইনসাফ বিশ্ব ডেক্স
  • আপডেট সময় : ০৪:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
  • / 37

ছবি: মিজানুর রহমান ও শফিকুল ইসলাম মন্টু

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

ফরিদপুরের নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন ২০২৫ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। নয় সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান এবং সাধারণ সম্পাদক হয়েছেন শফিকুল ইসলাম মন্টু।

Insaf World Banner 1

নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করে। কমিটির অন্যান্য পদেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দায়িত্বপ্রাপ্ত হয়েছেন গোলাম মোস্তফা (সহ-সভাপতি), আরিফুজ্জামান হিমন (সহ-সাধারণ সম্পাদক), শাহ জালাল (অর্থ সম্পাদক) ও লিটন খান (দপ্তর সম্পাদক)।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাছির হোসেন, সেলিম সরদার ও প্রসেনজিৎ বিশ্বাস। নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে সদস্যরা জানান, এই নির্বাচন ছিল স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক।

Insaf World Banner 2

নবনির্বাচিত নেতারা বলেন, সংগঠনের পেশাগত উন্নয়ন, নীতি-নৈতিকতা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় তারা দৃঢ়ভাবে কাজ করবেন। সাংবাদিকদের ন্যায়সঙ্গত অধিকার রক্ষায় এবং স্থানীয় গণমাধ্যম কাঠামোকে আরও শক্তিশালী করতে কমিটি প্রতিশ্রুতিবদ্ধ।

নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির এই নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

নগরকান্দা রিপোর্টার্স ইউনিটিতে মিজান–মন্টু নির্বাচিত

আপডেট সময় : ০৪:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫