জাপার সাহস কোথা থেকে আসে, প্রশ্ন নাহিদ ইসলামের
- আপডেট সময় : ০৫:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / 70
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন— আওয়ামী লীগকে ফিরিয়ে আনার সাহস জাপা কোথা থেকে পায়?
মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতীয় পার্টি প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে, আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন হবে না। এটা বলার সাহস তারা কোথা থেকে পায়— তা দেশবাসী জানতে চায়।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, জাতীয় পার্টি অতীতের বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের বৈধতা দিয়েছে। একইসঙ্গে তারা গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধেরও দায় এড়াতে পারে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কোনো গণতান্ত্রিক শক্তি নয়। জনগণের স্বার্থে তাদের বিচার প্রক্রিয়ার আওতায় আনা উচিত— এটি সরকারের দায়িত্ব।
এনসিপির আহ্বায়ক বলেন, দেশে এখনো কিছু ফ্যাসিবাদী ও পতিত শক্তি সক্রিয় রয়েছে। নির্বাচনকে ঘিরে তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত। তাই ফ্যাসিবাদবিরোধী সব গণতান্ত্রিক শক্তিকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে।












