বাংলাদেশ ০৮:১৯ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
Insaf World Banner

পার্বতীপুরের মুখ উজ্জ্বল করলো মার্শাল আর্ট চ্যাম্পিয়ন আরাফাত!

ওবায়দুল ইসলাম বাবু, দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • / 79

ছবি: চ্যাম্পিয়ন আরাফাত পুরস্কার নিচ্ছেন

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সংবাদটি শেয়ার করুন :

তথ্যসূত্রে জানা গেছে, জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা ২০২৫-এ দিনাজপুরের পার্বতীপুরের তরুণ প্রতিযোগী আরাফাত হোসেন দেশজুড়ে কৃতিত্বের সাক্ষর রেখেছেন। কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় সেরা হয়ে তিনি অর্জন করেছেন চ্যাম্পিয়নের খেতাব, যা দিনাজপুর জেলার জন্য এক গৌরবের অর্জন।

Insaf World Banner 1

রাজধানী ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর ওমেন কমপ্লেক্সে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা গত ১০ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত তিন দিনব্যাপী চলে। সারা দেশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে শতাধিক দক্ষ মার্শাল আর্ট প্রতিযোগী এতে অংশ নেন। প্রতিটি পর্বে অসাধারণ কৌশল, সাহসিকতা ও শারীরিক সক্ষমতা প্রদর্শন করে আরাফাত বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন এবং শেষ পর্যন্ত প্রতিযোগিতার শীর্ষস্থান অর্জন করেন।

শৈশব থেকেই আত্মরক্ষা ও ক্রীড়াচর্চায় গভীর আগ্রহী ছিলেন আরাফাত। পরবর্তীতে তিনি নারায়ণগঞ্জের একটি স্থানীয় মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রে অধ্যবসায়ের সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করেন। ধারাবাহিক পরিশ্রম ও নিষ্ঠার ফলেই আজ তিনি এই সাফল্যের শিখরে।

Insaf World Banner 2

তার এই অনন্য সাফল্যে পার্বতীপুরসহ পুরো দিনাজপুর জেলায় আনন্দের বন্যা বইছে। স্থানীয় ক্রীড়া সংগঠন, জনপ্রতিনিধি ও শিক্ষক মহল তার এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তাকে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের জন্য উৎসাহ দিয়েছেন।

এ বিষয়ে আরাফাত হোসেন বলেন, “এই সাফল্য আমার একার নয়; এটি আমার প্রশিক্ষক, পরিবার ও এলাকার মানুষের সহযোগিতার ফল। আমি ভবিষ্যতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পতাকা উড়াতে চাই।”

তার এই অর্জন নিঃসন্দেহে আগামী প্রজন্মের তরুণদের ক্রীড়ার প্রতি আগ্রহী করে তুলবে এবং দেশীয় মার্শাল আর্ট চর্চাকে আরও এগিয়ে নিতে সহায়ক ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

পার্বতীপুরের মুখ উজ্জ্বল করলো মার্শাল আর্ট চ্যাম্পিয়ন আরাফাত!

আপডেট সময় : ১০:৪৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫