বাংলাদেশ ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন, ধর্মকে ধর্মের — ডা. জাহিদ হোসেন

ফাহিম হোসেন রিজু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / 169

ছবি: ডা. এ জেড এম জাহিদ হোসেন

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “আমরা যদি আমল সঠিকভাবে না করি, তাহলে কারও বলা কথায় আমাদের ঈমান দুর্বল হতে পারে। যারা বলে অমুক মার্কায় ভোট দিলে অমুক জায়গায় যাওয়া যাবে — তারা আমাদের ঈমানকে দুর্বল করতে চায়।”

তিনি আরও বলেন, “রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন, ধর্মকে ধর্মের জায়গায় রাখুন। তাহলেই দেশে কোনো বিশৃঙ্খলা হবে না। আমরা কথায় ও কাজে এক।”

রবিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় ঘোড়াঘাট উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগিহাট কলেজ মাঠে আয়োজিত পালশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি একে এম মনিরুজ্জামান মিঠু সিদ্দিকী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মনসুর আলী মাস্টার।
এ সময় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া ও সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাভলু।

অনুষ্ঠানে পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখুন, ধর্মকে ধর্মের — ডা. জাহিদ হোসেন

আপডেট সময় : ০৭:২৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫