বাংলাদেশ ০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

রূপনগরে আগুনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২ জন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 111

ছবি: রুপনগর আগুনের দৃশ্য

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনে দগ্ধ অবস্থায় আরও দুইজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে দগ্ধ অবস্থায় মো. সুরুজ (৩০) ও মো. মামুন (৩৫)-কে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সুরুজের ২ শতাংশ দগ্ধ হয়েছে এবং মামুন ইনহালেশন ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তাদের দুজনকেই অবজারভেশনে রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শেষ করতে ফায়ার সার্ভিসের পাশাপাশি বিজিবি সদস্যরাও অংশ নেয়।

স্থানীয়রা জানান, আগুন দ্রুত পাশের কারখানাগুলোতেও ছড়িয়ে পড়ে, ফলে আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1

রূপনগরে আগুনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ২ জন

আপডেট সময় : ০৬:০০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫