বাংলাদেশ ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

সাদুল্লাপুর আ.লীগ সম্পাদক ফারুক ফের গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:-
  • আপডেট সময় : ০৭:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • / 106

ছবি: শহীদুল্লাহেল কবির ফারুক

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক শহীদুল্লাহেল কবির ফারুক (৫০)-কে ফের গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

সোমবার, ১৩ অক্টোবর রাতে গাইবান্ধা পৌর শহরের জেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত শহীদুল্লাহেল কবীর ফারুক ঢোলভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক এবং সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের বাসিন্দা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৬ আগস্ট জেলা

বিএনপি ও যুবদলের অফিসে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় শহীদুল্লাহেল কবীর ফারুকের সম্পৃক্ততা পাওয়া গেছে। তিনি জামিনে মুক্তি পাওয়ার পর প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন এবং বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগেও একই মামলায় গত বছরের ২২ ডিসেম্বর তাকে গ্রেফতার করা হয়েছিল এবং কয়েকদিন পর তিনি জামিনে মুক্তি পান।

ওসি আরও জানান, ফারুককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

সাদুল্লাপুর আ.লীগ সম্পাদক ফারুক ফের গ্রেফতার

আপডেট সময় : ০৭:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫