বাংলাদেশ ১২:২৯ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Insaf World Banner

প্রধান উপদেষ্টা জুলাই সনদ ভঙ্গ করেছেন: বিএনপি নেতা সালাহউদ্দিন

ইনসাফ বিশ্ব ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / 94

ছবি : সালাহউদ্দিন আহমদ

Insaf World Banner
"ইনসাফ বিশ্ব" পত্রিকার নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদের চুক্তি ভঙ্গ করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার ভাষণ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “প্রধান উপদেষ্টা স্বাক্ষরিত জুলাই সনদের মূল নীতিমালা থেকে সরে গেছেন। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি সম্পূর্ণ নতুন ধারণা, যা ঐকমত্য কমিশনের আলোচনায় কখনোই ছিল না।”

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার ভাষণে বলেন, জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান সংযোজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো—সংবিধান সংস্কারের প্রস্তাবনাগুলোর ওপর গণভোট আয়োজন এবং পরে সংবিধান সংস্কার পরিষদ গঠন। তিনি জানান, গণভোটে সংখ্যাগরিষ্ঠ জনগণ ‘হ্যাঁ’ ভোট দিলে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ওই পরিষদ গঠন করা হবে, যারা একইসাথে সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন।

ড. ইউনূস আরও বলেন, “সংবিধান সংস্কার পরিষদ গঠনের পর ১৮০ কার্যদিবসের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হবে। পরে ৩০ কার্যদিবসের মধ্যে ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে, যার মেয়াদ নিম্নকক্ষের সঙ্গে সমান থাকবে।”

ভাষণে তিনি আরও ঘোষণা দেন যে, জুলাই সনদ বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। বিএনপি আগে থেকেই নির্বাচনের দিন গণভোট আয়োজনের পক্ষে ছিল। তবে জামায়াতসহ আটটি দল দাবি জানিয়ে আসছিল, গণভোটটি নির্বাচন হওয়ার আগেই আয়োজন করতে হবে।

সালাহউদ্দিনের মতে, প্রধান উপদেষ্টার এ সিদ্ধান্ত জনগণের সঙ্গে করা অঙ্গীকারের পরিপন্থী এবং রাজনৈতিক ঐকমত্যের বাইরে নেওয়া একটি একক পদক্ষেপ, যা নতুন বিতর্ক সৃষ্টি করবে।

সংবাদটি শেয়ার করুন :
Insaf World Banner 1
Insaf World Banner 2

প্রধান উপদেষ্টা জুলাই সনদ ভঙ্গ করেছেন: বিএনপি নেতা সালাহউদ্দিন

আপডেট সময় : ০৭:১৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫