সালাহউদ্দিন আহমদ: জুলাই সনদে বিশৃঙ্খলায় জড়িত নয় জুলাই যোদ্ধারা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০১:০৫:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
- / 68
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, তার সঙ্গে প্রকৃত জুলাই যোদ্ধারা কোনোভাবেই জড়িত থাকতে পারেন না।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে সাংবাদিকদের তিনি বলেন, “জুলাই যোদ্ধারা দেশপ্রেমিক ও শৃঙ্খলাপরায়ণ মানুষ। ওই বিশৃঙ্খলার পেছনে আওয়ামী ফ্যাসিবাদীদের অনুপ্রবেশ থাকতে পারে।”
তিনি আরও বলেন, বিএনপি জুলাই যোদ্ধাদের সম্মানের চোখে দেখে এবং তাদের মর্যাদা রক্ষায় দল সর্বোচ্চ চেষ্টা করছে। “আমরা চাই না, যারা জাতির সম্মানের প্রতীক, তাদের ভাবমূর্তি কলঙ্কিত হোক,” যোগ করেন তিনি।

















